আপডেট : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে বিনোদনের নতুন ঠিকানা ‘পদ্মাবতী’, শিশুদের জন্য আট রাইড

সেলফি পয়েন্ট ও শিশুদের খেলার রাইডের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
 
পদ্মা নদীর পাড়ে বিনোদনের নতুন ঠিকানা "পদ্মাবতীর সেলফি পয়েন্ট ও রাইডের উদ্বোধন করা হয়েছে। ইট-পাথরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে পরিবার-পরিজন নিয়ে একটু স্বস্তির সময় কাটানোর নতুন এ ঠিকানা পেল লৌহজংবাসী। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে পুরোনো উপজেলা পরিষদের পুকুরপাড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ‘পদ্মাবতী বিনোদন কেন্দ্র’। শিশুদের খেলাধুলা, বড়দের হাঁটাচলা ও অবসর কাটানোর নানা সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে কেন্দ্রটি।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নবনির্মিত বিনোদন কেন্দ্রটির সেলফি পয়েন্ট ও শিশুদের খেলার রাইড আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
 
একসময় অবৈধ দোকানপাটের দখলে থাকা জায়গাটি এখন রূপ নিয়েছে বিনোদনের নতুন প্রাঙ্গণে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বছরের আগস্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১৪০ শতাংশ জায়গাজুড়ে কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। পরে ২০২৫ সালের ১৭ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
শিশুদের আনন্দকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পদ্মাবতী বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে শিশুদের জন্য আটটি রাইড। পাশাপাশি বড়দের জন্য নির্মাণ করা হয়েছে হাঁটার ওয়াকওয়ে ও বসার ব্যবস্থা। ফলে শিশুদের খেলাধুলার পাশাপাশি অভিভাবকরাও এখানে অবসর সময় কাটানোর সুযোগ পাবেন।
 
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এবং লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে বিনোদন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
 
স্থানীয় পর্যায়ে শিশুদের বিনোদন ও সাধারণ মানুষের অবসর কাটানোর সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
দখলমুক্ত সরকারি জায়গার এমন জনকল্যাণমুখী ব্যবহার স্থানীয় উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। পদ্মাপাড়ের জনপদ লৌহজংয়ে নবনির্মিত ‘পদ্মাবতী’ এখন কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, শিশুদের আনন্দ আর পরিবারগুলোর অবসর কাটানোর নতুন সম্ভাবনাময় ঠিকানা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে বিনোদনের নতুন ঠিকানা ‘পদ্মাবতী’, শিশুদের জন্য আট রাইড
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে বিনোদনের নতুন ঠিকানা ‘পদ্মাবতী’, শিশুদের জন্য আট রাইড

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত