আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে প্রতিবন্ধী যুবতী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী। বর্তমানে তিনি ৬ মাসের অন্ত:সত্ত্বা। অভিযোগ উঠেছে, কনকসারের মোকলেছ শেখের ছেলে রবিন শেখ ওই যুবতীর সাথে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ফলেই ওই নারী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী টানা তিন দিন ধরে অভিযুক্ত রবিন শেখের বাড়িতে অবস্থান করছেন। তিনি সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে দৃঢ় অবস্থান নিলেও, অভিযুক্ত পরিবার বিষয়টি একেবারেই মানতে অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় তিন দিন ধরে ওই নারী সেখানে অবস্থান করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকেই রবিন শেখ পলাতক। তবে তার স্ত্রী জানিয়েছেন, হয়তো ঘটনা ঘটেছে। এখন এটার একটি সমাধান হওয়া দরকার। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মাসুদ জানান, ভুক্তভোগীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে সন্তানের স্বীকৃতি ও বিয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু আশ্বাস দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত সময়ক্ষেপণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর দাবি অভিযুক্তকে দ্রুত বিয়ে ও সন্তানের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর আশঙ্কা, যদি বিষয়টি আর দীর্ঘায়িত হয়, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এ বিষয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে প্রতিবন্ধী যুবতী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে প্রতিবন্ধী যুবতী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী। বর্তমানে তিনি ৬ মাসের অন্ত:সত্ত্বা। অভিযোগ উঠেছে, কনকসারের মোকলেছ শেখের ছেলে রবিন শেখ ওই যুবতীর সাথে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ফলেই ওই নারী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী টানা তিন দিন ধরে অভিযুক্ত রবিন শেখের বাড়িতে অবস্থান করছেন। তিনি সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে দৃঢ় অবস্থান নিলেও, অভিযুক্ত পরিবার বিষয়টি একেবারেই মানতে অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় তিন দিন ধরে ওই নারী সেখানে অবস্থান করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকেই রবিন শেখ পলাতক। তবে তার স্ত্রী জানিয়েছেন, হয়তো ঘটনা ঘটেছে। এখন এটার একটি সমাধান হওয়া দরকার। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মাসুদ জানান, ভুক্তভোগীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে সন্তানের স্বীকৃতি ও বিয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু আশ্বাস দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত সময়ক্ষেপণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর দাবি অভিযুক্তকে দ্রুত বিয়ে ও সন্তানের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর আশঙ্কা, যদি বিষয়টি আর দীর্ঘায়িত হয়, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এ বিষয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত