“পরিষ্কার রাখি চারপাশ, বন্ধ হবে মশার চাষ”—এই প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার নওপাড়া বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ও ইউএনও খালের ময়লা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মতামত