মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করেছে রিদম আর্ট স্কুল।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে লৌহজং কলেজ রোডে সোনালী ব্যাংকের পেছনে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিদম আর্ট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করা হয়। পাশাপাশি বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে পান্তা-ইলিশের বিশেষ আয়োজনও ছিল, যা উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
রিদম আর্ট স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাস ও সভাপতি সুজয় হাজরার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের সদস্যরা। এতে সার্বিক সহযোগিতা করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেন রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রতিষ্ঠানের সঙ্গীত বিভাগের প্রধান জাহানজীব সারোয়ার শিমুল। রিদম আর্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

মতামত