মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় অভিযোগ উঠেছে। উপজেলা গাওদিয়া ইউনিয়নের পশ্চিম পালগাও দূর্গা মন্ডিরের কাঁচা রাস্তাটি আরসিসি ঢালাই পাকা রাস্তার বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় ৬০০ ফুটের রাস্তা প্রায় ১৪ লাখ টাকার বরাদ্দকৃত রাস্তাটি নির্মাণ কাজ শুরু করার পরেই আনিসুর রহমান মিঠু মৃধা নামক ব্যক্তি কাজ বন্ধ করে দেন। দফায় দফায় কাজ বন্ধের পরে গতকাল (২০ জুন) শনিবার সকালে সর্বশেষ কাজ বন্ধ করেন তিনি। এতে সরকারি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ অনিশ্চয়তার মুখে পড়েছে। সে সাথে ক্ষুব্ধ ওই গ্রামের প্রায় শতাধিক পরিবার।
এদিকে অভিযুক্ত আনিসুর রহমান মিঠু মৃধার দাবি ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে সরকারিভাবে কিভাবে বরাদ্দ আসে। আমার নিজের জমির উপর রাস্তা নির্মাণ করছে এটি আইনের বহির্ভূত, অন্যায়। আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারের প্রয়োজন হলে অর্থবরাদ্দ দিয়ে ব্যক্তি মালিকানা সম্পত্তির ক্রয় করে তারপর রাস্তা নির্মাণ করুক। এভাবে অন্যের জমি দখল করে কেন।
পশ্চিম পালগাও দূর্গা মন্ডিরের সভাপতি শংকর দে জানান, আমাদের গ্রামের প্রায় শতাধিক পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। আমরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি।
মেসার্স বাইতুল বিল্ডার্স স্বত্বাধিকারী ঠিকাদার মহিদুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। সরকারি উন্নয়ন কাজ বাস্তবায়নের স্বার্থে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু এ বাঁধার কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এভাবে কাজ বন্ধ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা সম্ভব হবে না। সে সাথে কাজে বাঁধা দেওয়া আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আরও বলেন, রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণ যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাবে। কিন্তু চলমান বিরোধের কারণে সাধারণ মানুষও প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বরাবর লিখিত আবেদন করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। আবেদনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উন্নয়ন কাজের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড্যাভোকেট আব্দুস সালাম আজাদ জানান, আমি নিজে এ কাজের বরাদ্দ দিয়েছি। এর আগেও দুইবার এ রাস্তার উন্নয়ন কাজের জন্য বরাদ্দ হয়। এবং রাস্তা নির্মাণ করাও হয়েছে। তবে এভাবে কাজ বন্ধ করা দুঃখজনক। তিনি আরও বলেন, এ রাস্তার নির্মাণ কাজ হবে। দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
মতামত