মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণে অভিযোগ উঠেছে। এতে ওই গ্রামের অর্ধশতাধিক পরিবারের প্রায় ৪শতাধিক মানুষের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে সরকারি রাস্তা উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ (২০ এপ্রিল) সোমবার বেলা ১১টার দিকে উপজেলা বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাও গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরজমিনে গিয়ে জানা যায়, শত বছর পুরাতন রাস্তায় গত বছর দেয়াল নির্মাণ করেন মোফাজ্জল দর্জি নামক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাস্তা দখল করেন। এতে এ গ্রামের প্রায় ৪'শ মানুষ ৪০০ মিটার পথের পরিবর্তে ৩ কিলোমিটার দূর দিয়ে স্থানীয় একমাত্র নওপাড়া বাজারে যেতে হচ্ছে। এতে দুর্ভোগ ভোগান্তি চরম আকার ধারণ করছে।
ভুক্তভোগী হরি দাস বিশ্বাস জানান, সে এ গ্রামের সবচেয়ে বড় কৃষক। এ বছর আলু ফলন ভালো হলেও বাসায় আলু তুলতে পারিনি। রাস্তা বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। আরেক স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম খান, এর আগে এ রাস্তা দিয়ে সরকারি বরাদ্দ দেয়স হয়েছিলো। কিন্তু মোফাজ্জল দর্জির প্রভাবের কারণে সে কাজ করতে পারেনি। রাস্তা আটকে ফেলার কারণে আমরা যাতায়াত করতে পারছি না।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা ওমর ফারুক অবাক জানান, দীর্ঘদিন যাবত এ এলাকার বাসিন্দারা দুর্ভোগে রয়েছেন। আমার কাছে বার বার এসছে তাদের সমস্যাগুলো নিয়ে। তাই ইউএনও'র সাথে কথা বললাম। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, অবৈধ দেয়াল উচ্ছেদসহ খুব শীঘ্রই এ রাস্তা দিয়ে সরকারি বরাদ্দে রাস্তা সংস্কার ও নির্মাণ করা হবে৷ যাতে এ গ্রামের মানুষ নির্বিঘ্নে এ রাস্তা দিয়ে চলাচল করতে পারে।
মতামত