মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়, অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সরকারিভাবে সহযোগিতা পেয়ে আনন্দিত সহস্রাধিক পরিবার। আজ রবিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে পৃথক পৃথকভাবে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তর এ চাল বিতরণ করেন।
এ সময় হলদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন মৃধা, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, হলদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল দেওয়ান, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতামত