আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য সামচু মেম্বারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জমিটি দখলমুক্ত করা হয়েছে বলে জানা যায়।
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমা মৌজার আরএস দাগ নম্বর-১৮৪০, খতিয়ান নম্বর-১৪৬৪-এর ৬ দশমিক ৫০ শতাংশ জমি ২০০৪ সালে সিদ্দিক শেখ গংয়ের কাছ থেকে ক্রয় করেন আবুল কালাম মুন্সী। অভিযোগ রয়েছে, ২০০৮ সালে ওই জমি দখলের চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য সামচু মেম্বার। সে সময় তৎকালীন ইউপি চেয়ারম্যান মোতালেব শেখের উদ্যোগে সালিশের মাধ্যমে বিরোধটি সাময়িকভাবে নিষ্পত্তি হয়।
 
তবে গত ১ জুলাই বুধবার সকালে পুনরায় পিলার (খুঁটি) স্থাপন করে জমিটি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন জমির মালিক। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নির্দেশনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে জমিটি দখলমুক্ত করেন।
 
ভুক্তভোগী আবুল কালাম মুন্সী বলেন, আমি বৈধভাবে জমিটি ক্রয় করেছি এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। হঠাৎ করে আমার জমিতে খুঁটি স্থাপন করে দখলের চেষ্টা করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সামচু মেম্বারের মুঠোফোন কল করলেও তিনি কল রিসিভ করেননি। বক্তব্য পাওয়া যায়নি।
 
কলমা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শাহাদাৎ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য সামচু মেম্বারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জমিটি দখলমুক্ত করা হয়েছে বলে জানা যায়।
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমা মৌজার আরএস দাগ নম্বর-১৮৪০, খতিয়ান নম্বর-১৪৬৪-এর ৬ দশমিক ৫০ শতাংশ জমি ২০০৪ সালে সিদ্দিক শেখ গংয়ের কাছ থেকে ক্রয় করেন আবুল কালাম মুন্সী। অভিযোগ রয়েছে, ২০০৮ সালে ওই জমি দখলের চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য সামচু মেম্বার। সে সময় তৎকালীন ইউপি চেয়ারম্যান মোতালেব শেখের উদ্যোগে সালিশের মাধ্যমে বিরোধটি সাময়িকভাবে নিষ্পত্তি হয়।
 
তবে গত ১ জুলাই বুধবার সকালে পুনরায় পিলার (খুঁটি) স্থাপন করে জমিটি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন জমির মালিক। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নির্দেশনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে জমিটি দখলমুক্ত করেন।
 
ভুক্তভোগী আবুল কালাম মুন্সী বলেন, আমি বৈধভাবে জমিটি ক্রয় করেছি এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। হঠাৎ করে আমার জমিতে খুঁটি স্থাপন করে দখলের চেষ্টা করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সামচু মেম্বারের মুঠোফোন কল করলেও তিনি কল রিসিভ করেননি। বক্তব্য পাওয়া যায়নি।
 
কলমা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শাহাদাৎ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত