আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (র‍্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার কনকসার বাজার ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
র‍্যাব-১০-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি পিকআপে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শংকর রাজবংশী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দিপ্ত দাস (১৯) এবং মো. গোলাম হোসেন (৩৮)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার মহজমপুর এলাকায় এবং গোলাম হোসেনের বাড়ি একই থানার বাজুরবাগ এলাকায় বলে জানিয়েছে এসআরবি।
 
র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র পুলিশ সুপার তপন সরকার জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (র‍্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার কনকসার বাজার ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
র‍্যাব-১০-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি পিকআপে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শংকর রাজবংশী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দিপ্ত দাস (১৯) এবং মো. গোলাম হোসেন (৩৮)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার মহজমপুর এলাকায় এবং গোলাম হোসেনের বাড়ি একই থানার বাজুরবাগ এলাকায় বলে জানিয়েছে এসআরবি।
 
র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র পুলিশ সুপার তপন সরকার জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত