মুন্সীগঞ্জের লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তানভীর সিনহা। প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার কলমা এলাকায় নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন তিনি। শারদীয় উৎসবের প্রাক্কালে এমন সহযোগিতা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তানভীর সিনহা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিয়াবুল আলম জিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব মণ্ডল তুষার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম প্রমুখ।
মতামত