মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গগতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি দপ্তর থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলার সঞ্চালনায় ইউএনও মো. নেছার উদ্দিন কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
হাসান-উদ-দৌলা জানান, প্রতি কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার প্রণোদনা হিসেবে দেওয়া হয়।
মতামত