মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা এলাকার শাহ আলম শেখের ছেলে মো. ইমন হোসেন (২৫)।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় শাহ জাহান খন্দকারের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইমন হোসেনের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

মতামত