মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে পৃথক ভাবে লৌহজং অফিসার্স ক্লাব ও লৌহজংং উপজেলা প্রেস ক্লাব এ বিদায় সংবর্ধনা প্রদান করে। দুপুর ১২ টার দিকে প্রাণিসম্পদ কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শ্যামল চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জীবন ইবনে মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দ্দৌলা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার,লৌহজং থানার ওসি আব্দুল হালিম প্রমুখ।
পরে দুপুর আড়াইটার দিকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মো. লিখন শেখ ও দপ্তর সম্পাদক মো. জাহিদ হোসেন।
এসময় বক্তারা বলেন, ইউএনও মো. নেছার উদ্দিন তাঁর কর্মজীবনে দক্ষতা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। লৌহজংয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়।
বিদায়ী ইউএনও মো. নেছার উদ্দিন তাঁর বক্তব্যে লৌহজং উপজেলার সকল সাংবাদিক, জনপ্রতিনিধি ও সহযোগী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, লৌহজংবাসীর ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণে রাখব।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

মতামত