লৌহজং ঐক্য পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নে ৭দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র।
জানা গেছে, গুলশাব-বনানী পুজা ফাউন্ডেশনের সহায়তায় লৌহজং উপজেলা ঐক্য পরিষদের উদ্যোগে সংগৃহীত শীতবস্ত্র মঙ্গলবার পরিষদের দপ্তর থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র দাস।
ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচি অনুষ্ঠান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার দের সন্চালনায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডল, শংকর মৃধা রনি ভট্টাচার্য মহাদেব রায়, প্রমুখ। আগামী সাতদিনের মধ্যে ১০টি ইউনিয়নে ইউনিয়ন ঐক্য পরিষদের ব্যবস্হাপনায় সীমিত সামর্থ্য অনুযায়ী শীত বস্র বিতরন করা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মতামত