শিক্ষাঙ্গনে সর্বোচ্চ বরাদ্দের আশা: মীর সরফত আলী সপু
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি মীর সরফত আলী সপু বলেছেন, এবারের জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে—এমনটাই তিনি প্রত্যাশা করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে অবস্থিত বিক্রমপুর আদর্শ কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সবসময়ই একটি শিক্ষা-বান্ধব রাজনৈতিক দল। তাই আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে।
পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সচিব ওয়াহিদুর রহমান খান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য ডা. মোহাম্মদ জাহিদুল কবির, প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন, দাতা সদস্য জুয়েল হোসেন, হিতৈষী সদস্য মাহামুদ হাসান ফাহাদ, অভিভাবক সদস্য মোহাম্মদ আব্বাস বেপারী, জাহাঙ্গীর বেপারী, মানিক মাসুদ খান এবং শিক্ষক প্রতিনিধি শাহরীয়ার চৌধুরী, সঞ্জয় বারিকদার ও সনিয়া আক্তারসহ অন্যান্যরা।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
শিক্ষাঙ্গনে সর্বোচ্চ বরাদ্দের আশা: মীর সরফত আলী সপু
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬