মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর সাপ্তাহিক হাটে চলছে নৌকা কেনাবেচার ধুম। প্রতি সপ্তাহের শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে ওঠে এই হাট। শ্রীনগর, সিরাজদীখান এবং নবাবগঞ্জ উপজেলার মানুষজন এই হাটে নৌকা কেনাবেচা করেন। গতকাল শনিবার দুপুর ২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটজুড়ে সারি সারি নতুন নৌকা সাজানো হয়েছে। মূলত বর্ষা মৌসুমকে কেন্দ্র করে এই হাটে প্রতিবারই নৌকার বিক্রি বেড়ে যায়। তবে এবারের চিত্র একটু ভিন্ন। চাহিদা কম, পানির সংকট আর ক্রয়ক্ষমতা হ্রাস,সব মিলিয়ে ভালো বিক্রির মাঝেও লোকসানে পড়েছেন নৌকা ব্যবসায়ীরা। এই তিন উপজেলার প্রায় ৫০জন ব্যবসায়ী তাঁদের তৈরি করা প্রায় ২ হাজার নৌকা এই হাটে তুলেছেন। তবে প্রত্যাশামতো দাম না পেয়ে অনেকেই হতাশ।
জানা গেছে, কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে এই হাটের দিন ২হাজার থেকে আড়াই হাজারটি নৌকা বিক্রি হতো। তবে বর্তমানে খাল-বিল ভরাট, পানি সংকট ও নদী শুকিয়ে যাওয়ার কারণে নৌকার ব্যবহার আগের মতো নেই। ফলে সরবরাহ থাকলেও চাহিদা অনেক কম। বাড়ৈখালী ইউনিয়নের নৌকা ব্যবসায়ী শেখ মানিক বলেন,এবার মৌসুম শুরুর আগে আমি ১০০ টিরও বেশি কোষা নৌকা তৈরি করে ছিলাম। প্রতিটি নৌকা তৈরিতে খরচ পড়েছে প্রায় ৫হাজার থেকে ৫হাজার ৫০০হাজার টাকা। কিন্তু বাজারে দাম মিলেছে ৩হাজার ৫০০ থেকে ৪হাজার ৫০০ হাজার টাকার মতো। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার মতো লোকসান গুনতে হয়েছে। আজকেও হাটে ১০টি নৌকা এনেছি, এর মধ্যে পাঁচটি বিক্রি হয়েছে, প্রতিটি ৩হাজার ৫০০ থেকে ৪হাজার টাকায়।
নবাবগঞ্জের বাঘমারা থেকে আসা নৌকা ব্যবসায়ী সৈয়দ আলী বলেন,এবার আমি প্রায় ২৫০টি নৌকা তৈরি করে ছিলাম, এর মধ্যে ২২০টির মতো বিক্রি হয়েছে। আজকের হাটে এনে ছিলাম ছয়টি নৌকা, এর মধ্যে দুটি বিক্রি হয়েছে। একটি বিক্রি করেছি ৫হাজার টাকায়, আরেকটি ৪হাজার টাকায়। অথচ এই চোষা নৌকাগুলোর প্রতিটিতে খরচ পড়েছে ৫হাজার থেকে ৫হাজার ৫০০ টাকা পর্যন্ত। আমরা শুধু লোকসানই করছি।
শেখনগর থেকে নৌকা কিনতে আসা ক্রেতা ইলিয়াস হোসেন বলেন,আমি আজ ৫ হাজার টাকা দিয়ে একটি কোষা নৌকা কিনেছি, যা চাম্বল গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। নৌকাটি গরুর জন্য কচুরি কাটার কাজে ব্যবহার করব। আগের তুলনায় দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, তাই কিনে ফেললাম।
বাড়ৈপাড়া থেকে আসা আরেক ক্রেতা জসিম উদ্দিন বলেন,আমার বাড়ির পাশে একটা খাল আছে, সেখানে ছোট মাছ ধরার জন্য নৌকার দরকার হয়। আজকের হাটে ৪ হাজার টাকায় একটা হালকা নৌকা কিনেছি। কাঠের মান ভালো, দামও তুলনামূলকভাবে কম। এখন তো সারা বছর নৌকা দরকার পড়ে না, তাই মাঝারি মানেরটাই নিয়েছি। নৌকা ব্যবসায়ীরা বলছেন, যদি সরকারিভাবে স্থানীয় খাল-বিল, নদীনালা খনন ও পুনরুদ্ধার করা হয়, তাহলে আবারও নৌকার বাজার ঘুরে দাঁড়াবে। নইলে এই ঐতিহ্যবাহী হাট একসময় হারিয়ে যাবে লোকসানের ভারে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

মতামত