মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের টোল আদায় নিয়ে এক জরুরী সভা হয়েছে। আজ (০২ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তাঁর কার্যালয়ে এ সভার আয়োজন করেন। পহেলা জুলাই বুধবার থেকে বিআইডব্লিউটিএ নতুনভাবে টোল নির্ধারণ গ্যাজেট প্রকাশ করেছে। শিমুলিয়া ঘাটে আগে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য টোল আদায় করা হতো। এখন নতুন করে জনতার মোড় থেকে শিমুলিয়া ঘাটে যানবাহন ঢুকলে অর্থাৎ বিআইডব্লিউটিএর সড়ক ব্যবহার করলে তাদের নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। এ টোল আদায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কার খবর পেয়ে উপজেলা প্রশাসন জরুরি সভার আয়োজন করেন।

সভায় পর্যটকদের বিভ্রান্ত দূর করতে বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা, ইজারাদারসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হয়। তাদের নির্দেশনা প্রদান করা হয়, যে স্থানের টোল সে স্থান থেকেই যেনো উত্তোলন করা হয়। সে সাথে পর্যটকদের সাথে শ্লালীন আচরণ করে তাদের উৎসাহ প্রদান করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম, পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আক্তার হোসেন, শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মাওয়া কোষ্টগার্ডের পেটি অফিসার মাজহারুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংবাদিক শেখ মো. সোহেল রানা, আসাদুজ্জামান নবীন, ইজারাদারের পক্ষে শাহজাহান, মোতালেব প্রমুখ।
মতামত