মুন্সীগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে সদর উপজেলার শিলই ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের পূর্বরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিলই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন শিলই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সরদার এবং সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ।
এসময় বক্তব্য রাখেন শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দার বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া ঢালী, সাবেক ইউপি সদস্য সোরাব বেপারী, মহিলা নেত্রী আলো বেগম, সদর থানা যুবদলের সদস্য বাবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিল বেপারী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা দুদু মিয়া বেপারী, সাধারণ সম্পাদক জজ মিয়া খান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর মোল্লা, বিএনপি নেতা শাহীন, আহমেদ খান, টিটু খান, সোরাব মোল্লা, আসলাম খান ও মহিলা নেত্রী মিনারা বেগমসহ আরও অনেকে।
বক্তারা শিলই ইউনিয়নের উন্নয়নে আব্দুল হাইয়ের অবদানের কথা তুলে ধরে তার ছোট ভাই মো. মহিউদ্দিনকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, সংসদ সদস্য হিসেবে মহিউদ্দিন যোগ্য প্রার্থী এবং উন্নয়নের স্বার্থে সদর উপজেলাতেই এমপি থাকা প্রয়োজন। উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

মতামত