আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা ১২ অক্টোবর থেকে শুরু

সারাদেশের মতো মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে প্রায় এক লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
৯ মাস থেকে ১৫ বছর বয়সের নিচে শিশু ও কিশোর কিশোরীরা এ টিকা পাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ বয়সে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠে না। তাই টাইফয়েডের মতো সংক্রামক ও প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষায় এই টিকা অত্যন্ত জরুরি।
 
টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য শিশুর জন্মতারিখ, ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর, লিঙ্গ, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে ওটিপি যাচাই করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর স্কুলপড়ুয়া হলে স্কুলের তথ্য এবং স্কুলবহির্ভূত হলে নিকটস্থ টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। সব তথ্য জমা দেওয়ার পর অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। নির্ধারিত দিনে সেই কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
 
টিকাদান কার্যক্রমে শিশুদের এক ডোজ ইনজেকশন দেওয়া হবে, যা আজীবন কার্যকর সুরক্ষা প্রদান করবে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদি বলেন, টিকা নেওয়ার পর শিশুর সামান্য জ্বর, মাথাব্যথা, ইনজেকশনস্থলে ব্যথা বা ফোলা, বমি বমি ভাব কিংবা ডায়রিয়া হতে পারে। এগুলো কয়েক দিনের মধ্যে সেরে যায়। তবে অ্যালার্জি, শ্বাসকষ্ট, খিঁচুনি বা দীর্ঘস্থায়ী জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
 
তিনি আরও বলেন, সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই অভিভাবকদের দ্রুত নিবন্ধন করে নির্ধারিত তারিখে সন্তানদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা ১২ অক্টোবর থেকে শুরু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা ১২ অক্টোবর থেকে শুরু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image
 
সারাদেশের মতো মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে প্রায় এক লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
৯ মাস থেকে ১৫ বছর বয়সের নিচে শিশু ও কিশোর কিশোরীরা এ টিকা পাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ বয়সে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠে না। তাই টাইফয়েডের মতো সংক্রামক ও প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষায় এই টিকা অত্যন্ত জরুরি।
 
টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য শিশুর জন্মতারিখ, ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর, লিঙ্গ, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে ওটিপি যাচাই করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর স্কুলপড়ুয়া হলে স্কুলের তথ্য এবং স্কুলবহির্ভূত হলে নিকটস্থ টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। সব তথ্য জমা দেওয়ার পর অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। নির্ধারিত দিনে সেই কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
 
টিকাদান কার্যক্রমে শিশুদের এক ডোজ ইনজেকশন দেওয়া হবে, যা আজীবন কার্যকর সুরক্ষা প্রদান করবে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদি বলেন, টিকা নেওয়ার পর শিশুর সামান্য জ্বর, মাথাব্যথা, ইনজেকশনস্থলে ব্যথা বা ফোলা, বমি বমি ভাব কিংবা ডায়রিয়া হতে পারে। এগুলো কয়েক দিনের মধ্যে সেরে যায়। তবে অ্যালার্জি, শ্বাসকষ্ট, খিঁচুনি বা দীর্ঘস্থায়ী জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
 
তিনি আরও বলেন, সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই অভিভাবকদের দ্রুত নিবন্ধন করে নির্ধারিত তারিখে সন্তানদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত