প্রতিপক্ষের গুলিতে মুন্সীগঞ্জের গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত স্যুটার মান্নানের স্ত্রী বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়া থানায় মামলাটি করেন। মামলায় হোগলাকান্দি গ্রামের মনির শিকদারের ছেলে লালুকে এক নম্বর আসামি করে ১৫ জন নামীয় ও অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' ঘটনার পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বাদি হয়ে মামলাটি করেন। নৌ পুলিশ মামলার তদন্ত করছে। ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা করছে পুলিশ'।
বিষয়টি সম্পর্কের নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ' লালু ও তার লোকজন মান্নানকে খুন করে ফেলতে পারে এমন সন্ধেহের কথা কয়েকদিন আগে মান্নান আমাকে জানিয়েছিল। গত কয়েকদিন ধরে সার্বক্ষণিক মান্নানের গতিবিধির উপর নজর রাখছিল তাদের লোকজন। এ পরিকল্পনার সাথে লালুর বউ ও শ্যালক জড়িত। নিখুঁত পরিকল্পনায় সন্ত্রাসী ভাড়া করে এনে মান্নানকে খুন করেছে তারা '।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ বালুমহাল পরিচালনা,নদীতে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় প্রতিপক্ষের গুলিতে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান নিহত হয়। লালু-জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

মতামত