মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে অভিযান চালিয়ে ২৫টি চায়না দুয়ারী ও ১০টি ভেজাল জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (১৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। তিনি জানান, আড়িয়াল বিলের বিভিন্ন পয়েন্টে পাতা অবস্থায় থাকা এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে আইনবিরোধী। এসব অপচেষ্টা বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত