আপডেট : রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরের ডাক্তার সড়কটি খানাখন্দভরা, ঝুঁকিতে চলাচল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে কেওয়াটখালী গ্রামসহ আশপাশ এলাকায় যাওয়ার একমাত্র সড়কটি ডাক্তার রোড হিসেবে পরিচিত। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এই সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত। জেলার আনাচে-কানাচে সড়ক গুলো পিচঢালা হলেও ডাক্তাররোড নামের সড়কটি এখনও সেই মান্ধাতার আমলের ন্যায় ইটের সলিংয়ের সড়কে রয়ে গেছে। এর মধ্যে দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির একাধিক স্থানে গর্ত সৃষ্টি হয়ে খানাখন্দে ভরে আছে সড়কটি। এর ফলে সামন্য বৃষ্টিতেই সড়কটি মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। এতে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছে।
 
ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মকদম হাওলাদার বলেন, দীর্ঘ বছর ধরে ইটের সলিং করা সড়কের বেহাল দশা। দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় একাধিক স্থানে বড় বড় গর্তসহ খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে জ্বলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় এ পথে চলাচলকারী শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া সড়কটি খানাখন্দে ভরা থাকায় প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। 
 
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগের জন্য ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মানুষের কাছে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ বছর আগে ইটের সলিং দিয়ে সড়কটি পাকা সড়কে উন্নীত করলেও সড়কটি পিচ ঢালা করা তো দুরের কথা খানাখন্দভরা সড়কটি সংস্কারে কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে এ সড়ক দিয়ে চলাচলরত যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন কেওয়াটখালী গ্রামের বাসিন্দা মুশফিকুর রহমান লেনিন। তিনি আরও জানান, সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরের ডাক্তার সড়কটি খানাখন্দভরা, ঝুঁকিতে চলাচল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরের ডাক্তার সড়কটি খানাখন্দভরা, ঝুঁকিতে চলাচল

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে কেওয়াটখালী গ্রামসহ আশপাশ এলাকায় যাওয়ার একমাত্র সড়কটি ডাক্তার রোড হিসেবে পরিচিত। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এই সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত। জেলার আনাচে-কানাচে সড়ক গুলো পিচঢালা হলেও ডাক্তাররোড নামের সড়কটি এখনও সেই মান্ধাতার আমলের ন্যায় ইটের সলিংয়ের সড়কে রয়ে গেছে। এর মধ্যে দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির একাধিক স্থানে গর্ত সৃষ্টি হয়ে খানাখন্দে ভরে আছে সড়কটি। এর ফলে সামন্য বৃষ্টিতেই সড়কটি মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। এতে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছে।
 
ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মকদম হাওলাদার বলেন, দীর্ঘ বছর ধরে ইটের সলিং করা সড়কের বেহাল দশা। দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় একাধিক স্থানে বড় বড় গর্তসহ খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে জ্বলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় এ পথে চলাচলকারী শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া সড়কটি খানাখন্দে ভরা থাকায় প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। 
 
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগের জন্য ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মানুষের কাছে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ বছর আগে ইটের সলিং দিয়ে সড়কটি পাকা সড়কে উন্নীত করলেও সড়কটি পিচ ঢালা করা তো দুরের কথা খানাখন্দভরা সড়কটি সংস্কারে কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে এ সড়ক দিয়ে চলাচলরত যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন কেওয়াটখালী গ্রামের বাসিন্দা মুশফিকুর রহমান লেনিন। তিনি আরও জানান, সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। 
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত