সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

মতামত