আপডেট : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণ

শ্রীনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের তিন দোকান বাজারে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। সড়ক সংলগ্ন খালটির বিভিন্ন স্থান লিজের নামে দখল আর ভরাটের কারণে দৃশ্যমান খালটি প্রায় বিলুপ্তির পথে। অভিযোগ উঠেছে আলী হোসেন মোড়ল নামে একব্যক্তি লিজ আনার সূত্রে খালটির ঠিক মাঝখানে খুঁটি গেড়ে টিন ও কাঠের ঘর নির্মাণ করছেন। এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
রবিবার দুপুরের দিকে সরেজমিনে গিয়ে খালের মাঝখানে ঘর নির্মাণের সচিত্র দেখা গেছে। কয়েকজন কাঠমিস্ত্রি কাজ করছেন। আর আলী হোসেন মোড়ল নামে এক ব্যক্তি কাজের তদারকী করছেন। এ বিষয়ে জানতে চাইলে আলী হোসেন মোড়ল দাবী করেন জায়গা লিজ আনা সূত্রে ঘর নির্মাণ করছেন। খালে এভাবে ঘর নির্মাণ করা হলে বর্ষা কিংবা বৃষ্টি মৌসুমে পানি নিস্কাশনে বাঁধা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে জবাবে আলী হোসেন মোড়ল বলেন, এতে কোনও সমস্যা হবে না। অপরদিকে দেখা গেছে, প্লট বাণিজ্যের সুবিধার্থে খালটির ওপর দিয়ে প্রধান সড়কের সাথে সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খালে পানি প্রবাহে বাঁধা হয়ে দাঁড়িছে।
একটি সূত্র জানায়, রহস্যজনক কারণে খালের ওই জায়গায় ঘর নির্মাণ কাজে অদৃশ্যভাবে এলাকার একটি মহল দখলকারীকে সহযোগীতা করছে। দৃশ্যমান খালটি লিজের নামে যত্রতত্র দখল করে দোকানপাট নির্মাণ ও ভরাটের কারণে এক সময় খালটি হারিয়ে যাবে। পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে সৃষ্টি হবে জলাবদ্ধতার এমনটাই মনে করছেন সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, গেল বছরও তিন দোকান বাজার ওই খালে অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করে একব্যক্তি। উপজেলা প্রশাসন খবর পেয়ে নির্মাণাধীন ঘরটি ভেঙ্গে খালের জায়গা দখলমুক্ত করে। এখন তার পাশেই আরেক জন তরিঘরি করে ঘর নির্মাণ করছেন। স্থানীয় ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা মো. আমির হোসেন জানান, বিষয়টি আমার জানা ছিলনা। খোঁজ নিয়ে দেখছি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রীনগরে খাল দখল করে দোকানঘর নির্মাণ

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের তিন দোকান বাজারে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। সড়ক সংলগ্ন খালটির বিভিন্ন স্থান লিজের নামে দখল আর ভরাটের কারণে দৃশ্যমান খালটি প্রায় বিলুপ্তির পথে। অভিযোগ উঠেছে আলী হোসেন মোড়ল নামে একব্যক্তি লিজ আনার সূত্রে খালটির ঠিক মাঝখানে খুঁটি গেড়ে টিন ও কাঠের ঘর নির্মাণ করছেন। এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
রবিবার দুপুরের দিকে সরেজমিনে গিয়ে খালের মাঝখানে ঘর নির্মাণের সচিত্র দেখা গেছে। কয়েকজন কাঠমিস্ত্রি কাজ করছেন। আর আলী হোসেন মোড়ল নামে এক ব্যক্তি কাজের তদারকী করছেন। এ বিষয়ে জানতে চাইলে আলী হোসেন মোড়ল দাবী করেন জায়গা লিজ আনা সূত্রে ঘর নির্মাণ করছেন। খালে এভাবে ঘর নির্মাণ করা হলে বর্ষা কিংবা বৃষ্টি মৌসুমে পানি নিস্কাশনে বাঁধা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে জবাবে আলী হোসেন মোড়ল বলেন, এতে কোনও সমস্যা হবে না। অপরদিকে দেখা গেছে, প্লট বাণিজ্যের সুবিধার্থে খালটির ওপর দিয়ে প্রধান সড়কের সাথে সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খালে পানি প্রবাহে বাঁধা হয়ে দাঁড়িছে।
একটি সূত্র জানায়, রহস্যজনক কারণে খালের ওই জায়গায় ঘর নির্মাণ কাজে অদৃশ্যভাবে এলাকার একটি মহল দখলকারীকে সহযোগীতা করছে। দৃশ্যমান খালটি লিজের নামে যত্রতত্র দখল করে দোকানপাট নির্মাণ ও ভরাটের কারণে এক সময় খালটি হারিয়ে যাবে। পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে সৃষ্টি হবে জলাবদ্ধতার এমনটাই মনে করছেন সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, গেল বছরও তিন দোকান বাজার ওই খালে অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করে একব্যক্তি। উপজেলা প্রশাসন খবর পেয়ে নির্মাণাধীন ঘরটি ভেঙ্গে খালের জায়গা দখলমুক্ত করে। এখন তার পাশেই আরেক জন তরিঘরি করে ঘর নির্মাণ করছেন। স্থানীয় ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা মো. আমির হোসেন জানান, বিষয়টি আমার জানা ছিলনা। খোঁজ নিয়ে দেখছি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত