মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মত্তগ্রাম আটিপাড়া এলাকা থেকে ফিরোজ পাঠান সিরু (৪৫) নামে এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মত্তগ্রাম পাঠানবাড়ী এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানার বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভোরে শ্রীনগরের মত্তগ্রাম আটিপাড়া মেম্বারবাড়ী জামে মসজিদে অবস্থানরত তাবলিগ জামাতের সদস্যদের কাপড় ও মোবাইল ফোন চুরির সন্দেহে শাহাদাত হোসেনকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এরপর ৬০ থেকে ৭০ জনের একটি দল তাকে রশি দিয়ে হাত-পা ও গলা বেঁধে টেনে-হিঁচড়ে এবং দীর্ঘ সময় ধরে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশ তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নিহতের স্বজনের করা হত্যা মামলার তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলায় এ পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

মতামত