আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে জোয়ারের পানিতে রোপা আমন তলিয়ে শঙ্কায় কৃষক

মুন্সীগঞ্জের শ্রীনগরে সম্প্রতি টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে ধলেশ্বরী ও পদ্মা নদীর পানি বেড়েছে। এতে উপজেলার আটপাড়া, শালেপুর, মাশাখোলা, পূর্ব দেউলভোগ ও বির্তারা-সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শত শত কৃষকের রোপা আমন ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় তারা ফসল হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
কৃষকরা বলছেন, কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ট প্রতিবন্ধকতাও তাদের ক্ষতির কারণ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে অবৈধ ভূমি ভরাট বন্ধ হয় এবং তাদের কৃষি জমি সুরক্ষিত থাকে।
উপজেলার আটপাড়া গ্রামের কৃষক দীন ইসলাম জানান, তিনি ৪২ শতাংশ জমিতে রোপা আমন ধান রোপণ করেছিলেন, যাতে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন, পানি দ্রুত না কমলে আমার সব ধান গাছ নষ্ট হয়ে যাবে। এই ফসল নষ্ট হলে আমার সারা বছরের কষ্ট বৃথা যাবে।
অপর কৃষক শহিদ শেখ অভিযোগ করে বলেন, এই ক্ষতির প্রধান কারণ হলো অপরিকল্পিতভাবে জলাশয় ও অবৈধভাবে জমি ভরাট করা। তিনি বলেন, অবৈধ ভূমি ভরাটের কারণে পানি সরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টিতেই আমাদের ফসলের ক্ষেত ডুবে যাচ্ছে। প্রশাসন যদি দ্রুত এই অবৈধ ভূমি ভরাট বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলে ধান চাষ প্রায় অসম্ভব হয়ে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কৃষকদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, যদি আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমে, তাহলে অনেক কৃষকেরই রোপা আমন ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সব ধরনের চেষ্টা করছি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে জোয়ারের পানিতে রোপা আমন তলিয়ে শঙ্কায় কৃষক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে জোয়ারের পানিতে রোপা আমন তলিয়ে শঙ্কায় কৃষক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে সম্প্রতি টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে ধলেশ্বরী ও পদ্মা নদীর পানি বেড়েছে। এতে উপজেলার আটপাড়া, শালেপুর, মাশাখোলা, পূর্ব দেউলভোগ ও বির্তারা-সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শত শত কৃষকের রোপা আমন ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় তারা ফসল হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
কৃষকরা বলছেন, কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ট প্রতিবন্ধকতাও তাদের ক্ষতির কারণ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে অবৈধ ভূমি ভরাট বন্ধ হয় এবং তাদের কৃষি জমি সুরক্ষিত থাকে।
উপজেলার আটপাড়া গ্রামের কৃষক দীন ইসলাম জানান, তিনি ৪২ শতাংশ জমিতে রোপা আমন ধান রোপণ করেছিলেন, যাতে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন, পানি দ্রুত না কমলে আমার সব ধান গাছ নষ্ট হয়ে যাবে। এই ফসল নষ্ট হলে আমার সারা বছরের কষ্ট বৃথা যাবে।
অপর কৃষক শহিদ শেখ অভিযোগ করে বলেন, এই ক্ষতির প্রধান কারণ হলো অপরিকল্পিতভাবে জলাশয় ও অবৈধভাবে জমি ভরাট করা। তিনি বলেন, অবৈধ ভূমি ভরাটের কারণে পানি সরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টিতেই আমাদের ফসলের ক্ষেত ডুবে যাচ্ছে। প্রশাসন যদি দ্রুত এই অবৈধ ভূমি ভরাট বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলে ধান চাষ প্রায় অসম্ভব হয়ে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কৃষকদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, যদি আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমে, তাহলে অনেক কৃষকেরই রোপা আমন ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সব ধরনের চেষ্টা করছি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত