মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড ও পাইপ জব্দ করে অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
তিনি বলেন, ‘নদী ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ড্রেজিং কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর নাব্যতা কমে গেছে এবং আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মতামত