জেলা তথ্য অফিসের উদ্যোগে মুন্সীগঞ্জের শ্রীনগরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করে।
জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নেওয়াজ। সভাপতি তার বক্তব্যে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, শিক্ষা, পানিতে ডুবে শিশুমৃত্যু, মাদক ও ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। পরে আরধীপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

মতামত