আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির আঙিনায় লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাহবুব আমিন (৬০)। গতকাল বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার ধাইসার গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। এক সময় মাহবুব আমিন ছাত্র রাজনীতি করতেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে ব্যাংকার ছিলেন। তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে ওই ফ্রান্স প্রবাসী আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১৯৯০ সালের দিকে জাপানে পাড়ি জমান মাহবুব আমিন। সেখান থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে চলে যান। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু এবং নাগরিকত্বও লাভ করেন। বছর খানেক আগে তিনি দেশে গ্রামের বাড়িতে ফিরে আসেন। সম্প্রতি তিনি মানসিক সমস্যা ভুগছিলেন বলে দাবী করেন স্থানীয়রা।
এদিকে, আজ সকালে ঘুম থেকে জেগে প্রথমে তার মা মাহবুব আমিনকে বাড়ির আঙিনায় একটি লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এসময় তার মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত: জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর সরকারি কলেজের ছাত্রনেতা ছিলেন মাহবুব আমিন। তিনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দৈনিক বাংলার বাণী ও দৈনিক ইনকিলাব পত্রিকায় শ্রীনগর প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি শ্রীনগর কৃষি ব্যাংকে অফিসার পদে চাকরি করেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রীনগরে ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির আঙিনায় লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ফ্রান্স প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাহবুব আমিন (৬০)। গতকাল বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার ধাইসার গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। এক সময় মাহবুব আমিন ছাত্র রাজনীতি করতেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে ব্যাংকার ছিলেন। তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে ওই ফ্রান্স প্রবাসী আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১৯৯০ সালের দিকে জাপানে পাড়ি জমান মাহবুব আমিন। সেখান থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে চলে যান। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু এবং নাগরিকত্বও লাভ করেন। বছর খানেক আগে তিনি দেশে গ্রামের বাড়িতে ফিরে আসেন। সম্প্রতি তিনি মানসিক সমস্যা ভুগছিলেন বলে দাবী করেন স্থানীয়রা।
এদিকে, আজ সকালে ঘুম থেকে জেগে প্রথমে তার মা মাহবুব আমিনকে বাড়ির আঙিনায় একটি লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এসময় তার মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত: জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর সরকারি কলেজের ছাত্রনেতা ছিলেন মাহবুব আমিন। তিনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দৈনিক বাংলার বাণী ও দৈনিক ইনকিলাব পত্রিকায় শ্রীনগর প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি শ্রীনগর কৃষি ব্যাংকে অফিসার পদে চাকরি করেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত