মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আজ বিলুপ্তির পথে মাটির তৈরী হাড়ি পাতিলসহ বিভিন্ন খেলনা।
আধুনিক যুগে মাটির হাড়ি পাতিল মানুষ এখন ব্যবহার না করায় মাটি শিল্প আজ বিলুপ্তির পথে।
বর্তমানে কিছু কিছু স্থানে মাটির হাড়ি তৈরি হচ্ছে
মাটির হাড়ি পাতিলসহ বিভিন্ন পন্য। সেসব স্থান হতে ব্যবসায়ীরা তা ক্রয় করে বাজারে বিক্রি করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দইয়ের হাড়ি।
উপজেলার হাটবাজার গুলোর সীমিত কয়েকটি দোকানে দইয়ের হাড়িসহ বিভিন্ন সামগ্রী পশরা সাজিয়ে বিক্রি করছেন।
অথচ এক সময় উপজেলার বাঘড়া ও ভাগ্যকুলের কুমার বাড়িতে তৈরি করা মাটির বিভিন্ন হাড়ি পাতিল ও শিশুদের খেলনা কিনতে ক্রেতারা ছুটে আসতো কুমার বাড়ীতে। বিভিন্ন এলাকা থেকে পাইকারী ব্যবসায়ীরাও এসব সামগ্রী ক্রয় করতে ভীড় জমিয়ে তুলতো। আর
গ্রামাঞ্চলের গৃহবধূরা এসব মাটির হাঁড়িতে রান্না করতেন ভাত, মাছ ও সবজি।
বাংলা নববর্ষসহ গ্রামীণ মেলার সময় ঘনিয়ে এলেই মাটি দিয়ে এসব সামগ্রী তৈরি করতো কুমাররা। ক্রেতারা নিজ উদ্যোগে ছুটে যেতেন কুমার বাড়িতে। তাদের প্রয়োজনীয় মাটির সামগ্রী ক্রয় করতেন । এছাড়া বিভিন্ন হাটবাজার ও বিভিন্ন উৎসবে আয়োজিত মেলায় বিক্রি হতো এসব মাটির সামগ্রী।
মেলায় পশরা সাজিয়ে রাখা হাড়ি, পাতিল ও পুতুলসহ বিভিন্ন প্রকার মাটির খেলনা কিনে
তা দিয়ে শিশুরা বাড়ীর আঙিনায় খেলাধুলায় মেতে উঠতো। গ্রাম অঞ্চলের মানুষ মাটির ব্যাংকে জমাতেন তাদের আয়ের কিছু অংশ টাকা । কিন্তু বর্তমান আধুনিক যুগে কাঁচ ও প্লাস্টিকের সামগ্রী ব্যবহার বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে হারিয়ে যেতে বসেছে বাঙালি সংস্কৃতির অংশ মাটির তৈরী এসব সামগ্রী।
ব্যবসায়ীরা জানায়, বর্তমানে গ্রাম ও শহরাঞ্চলের বিয়ে বাড়িতে অতিথিদের খাবার শেষে দই দিয়ে আপ্যায়ন করার রেওয়াজ থাকায় দই তৈরির মাটির হাড়ির চাহিদা রয়েছে। তাই বিয়ে বাড়ির লোকজন ছুটে বাজারে ছুটে গিয়ে মাটির হাঁড়ি ক্রয় করে তাদের কাজে ব্যবহার করছে। তবে মাটির তৈরী অন্যান্য সামগ্রীর চাহিদা বর্তমানে নেই বললেই চলে। ফলে আজ বিলুপ্তির পথে মাটির তৈরী এসব সামগ্রী।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত