আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে ভুট্টা চাষ করে বিপাকে কৃষক

শ্রীনগরে ভুট্টা চাষ করে বিপাকে কৃষক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভুট্টার মোচা ঠিকমতো শুকাতে না পারায় সে গুলোতে কালচে ভাব দেখা দিয়েছে। এতে একদিকে যেমন ভুট্টার গুণগত মান নষ্ট হচ্ছে, অন্যদিকে তেমনি বাজারে ক্রেতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের বাড়ির উঠানে ,রাস্তায় ব্রীজের উপর স্তূপ করে রাখা ভুট্টার মোচা বৃষ্টির কারণে ভিজে গেছে। পর্যাপ্ত রোদের অভাবে সেগুলো শুকানো যাচ্ছে না। অনেক ভুট্টায় পচন ধরতে শুরু করেছে এবং সেগুলোতে ছত্রাকের আক্রমণও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার আটপাড়া ইউনিয়নের ভুট্টা চাষি শহিদ শেখ বলেন, আমি এ বছর ৩৫ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তাবে টানা বৃষ্টিতে ঠিকমতো শুকাতে পারছি না। ফলে ভুট্টাগুলো কালো হয়ে যাচ্ছে। গত বছর ভুট্টার ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর অনেকেই ভুট্টা চাষে আগ্রহী হয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টির কারনে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। কৃষক ইদ্রিস শেখ বলেন, আমি ১৭০ শতাংশ জমিতে ভুট্রা আবাদ করেছি ফলন ভালো হয়নি। ধারদেনা করে ভুট্টা চাষ করেছিলাম। ভেবেছিলাম ভালো লাভ হবে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে উৎপাদন খরচ ওঠানোও কঠিন হয়ে পড়েছে। ভুট্টা গুলো পচে যাচ্ছে, আর বিক্রি করতে না পারলে আমাদের পথে বসতে হবে। স্থানীয় বাজারে ভুট্টার চাহিদা প্রায় নেই বললেই চলে। দূর থেকে পাইকাররাও আসছেন না গুণগত মান খারাপ হওয়ার কারণে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে কৃষকদের দ্রুত ভুট্টা সংরক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা বা সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা উচিত, যাতে তারা এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন। অন্যথায়, আগামীতে কৃষকরা ভুট্টা চাষে আগ্রহ হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই কঠিন সময়ে সরকারের সহযোগিতা পেলে কৃষকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। এ বিসয় উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ বলেন, এবছর শ্রীনগর উপজেলায় ৪০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাইরে বিক্রির জন্য চেষ্টা করছি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে ভুট্টা চাষ করে বিপাকে কৃষক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে ভুট্টা চাষ করে বিপাকে কৃষক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত