আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে সাংবাদিক জনির ওপর হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

শ্রীনগরে দৈনিক মুন্সীগঞ্জের বার্তা-র অনলাইন ইনচার্জ ফরহাদ হোসেন জনির ওপর পরিকল্পিত হামলা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে টার্গেট করে “মব” সৃষ্টি করা এবং এরপর মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করা—এটি শুধু ব্যক্তিগত আঘাত নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
 
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর হামলা কিংবা ভুয়া মামলার মাধ্যমে ভয় দেখানোর প্রবণতা গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে দুর্বল করে। সত্য প্রকাশের পথে এ ধরনের অপপ্রয়াস অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
 
মানববন্ধনে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।
 
বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো সাইফুল ইসলাম কামাল, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ সভাপতি শাজাহান খান, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো)এর মহাসচিব ফয়সাল হাওলাদার,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আনিসুর রহমান নিলয়,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির 
সহ সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাইউম মাইজভান্ডারি,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মেহেদী সুমন,  লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ, মুন্সীগঞ্জ জেলা ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নবিন, পিংকি রহমান, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কার্যকরি সদস্য জাকির লস্কর, কোষাধ্যক্ষ মান্নান সিদ্দিকী,আমার দেশ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অপু হোসেন লোকমান, সাফিন আহমেদ, মুন্সিগঞ্জের বার্তার শ্রীনগর উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ সিগবাতুল্লাহ বিদ্যুত, দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু আহাম্মেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের গনমাধ্যমকর্মীবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে সাংবাদিক জনির ওপর হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে সাংবাদিক জনির ওপর হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত