মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি বতসবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিঙ্গাপুর প্রবাসী সাখাওয়াত হোসেন ডালুর আবুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ জনের একটি ডাকাত দল রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় প্রবাসীর স্ত্রী ফাতেহা আক্তার ও বোন তামান্না আক্তারকে মেরে আহত করে ডাকাতরা। পরে একই বাড়ির আবুল শেখ ও তার পুত্র কামাল শেখের বসত ঘরে ডুকার চেষ্টা করে সংঘবদ্ধ ডাকাতরা। মো. আবুল শেখ জানান, ১৫-২০ জনের একটি ডাকাত দল কয়েক মিনিটের মধ্যে ছোট ভাই খোকার বসতঘরের কাঠের দরজা ভেঙ্গে ভাইয়ের স্ত্রী ফাতেহা ও কামান্নাকে মারধর করে ২টি মোবাইল ফোন ও স্বর্ণের একজোড়া কানের দুল লুট করে। পরে ডাকাতরা আমাদের অন্য ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যার্থ হয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই শ্রীনগর থানা পুলিশ বাড়িতে আসে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ২টি মোবাইল ও কানের দুল নেওয়া খবর জানতে পারছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।#
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।