মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর সঙ্গে মনমালিন্যের জেরে
লিয়াকত হোসেন (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিয়াকত হোসেন ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় বছর পূর্বে লিয়াকত প্রেম করে নিজের ইচ্ছায় বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য চলে আসছে। এর জেরে শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে অভিমান করে লিয়াক হোসেন নিজ বাড়ীতে বিষপান করলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। আমাদের কাছে আসলে আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনী ব্যবস্থা গ্রহন করবো।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত