আপডেট : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আনন্দঘন নৌভ্রমণ

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে শুরু হওয়া এ ভ্রমণে অংশ নেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। দিনব্যাপী এ আয়োজনে গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সংস্কৃতি কর্মীরা।

নৌভ্রমণে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে গজারিয়ার ষোলআনি, চর কিশোরগঞ্জ ফেরিঘাট, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে সময় কাটান অংশগ্রহণকারীরা। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন তাঁরা। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন পুরো সময়জুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ হীরার সার্বিক তত্ত্বাবধানে নৌভ্রমণটি সফলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁদের মতে, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আনন্দঘন নৌভ্রমণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আনন্দঘন নৌভ্রমণ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে শুরু হওয়া এ ভ্রমণে অংশ নেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। দিনব্যাপী এ আয়োজনে গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সংস্কৃতি কর্মীরা।

নৌভ্রমণে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে গজারিয়ার ষোলআনি, চর কিশোরগঞ্জ ফেরিঘাট, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে সময় কাটান অংশগ্রহণকারীরা। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন তাঁরা। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন পুরো সময়জুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ হীরার সার্বিক তত্ত্বাবধানে নৌভ্রমণটি সফলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁদের মতে, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত