প্রতিষ্ঠার আট বছর পর সরকারি নিবন্ধন পেয়েছে মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’। বুধবার যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে এই আইনি স্বীকৃতি দেওয়া হয়।
২০১৮ সালের ৯ নভেম্বর 'এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বিনির্মাণে' স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা সংগঠনটি ‘১০ টাকায় ইফতার বাজার’ ও ‘১০ টাকায় গরুর মাংস বিতরণ’ কর্মসূচির জন্য ব্যাপক পরিচিতি পেয়েছে। এ ছাড়া মেধাবৃত্তি পরীক্ষা, বৃক্ষরোপণ অভিযান, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিসহ সামাজিক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে তারা।
প্রতিষ্ঠাতা সদস্য রিয়াদ হোসাইন বলেন, ছোট পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আজ বিশাল মানবিক বৃক্ষে রূপ নিয়েছে, আর এই নিবন্ধন তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।
সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, এই স্বীকৃতি স্বেচ্ছাসেবকদের দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের ফসল, যা ভবিষ্যতে বৃহৎ পরিসরে সামাজিক কাজে সাহস জোগাবে।
নিবন্ধন প্রাপ্তির খবরে সংগঠনের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

মতামত