আপডেট : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না রাজানগর ভূমি অফিসে

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রাজানগর ইউনিয়ন ভূমি অফিসের তশিলদার (নায়েব) বুলবুল হোসেন মোল্লার বিরুদ্ধে। নামজারি ও বিভিন্ন ভূমিসেবা নিতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সেবাপ্রার্থীরা। টাকা দিতে না চাইলে নানা অজুহাতে সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
 
সরেজমিনে রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব অভিযোগের কথা জানা যায়।
 
স্থানীয়দের দাবি, তশিলদার বুলবুল হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছেন। জরুরি কোনো কাজ দ্রুত সমাধানের জন্য গেলেও অতিরিক্ত টাকা দিতে হয়। দাবি করা টাকা দিতে রাজি না হলে বিভিন্ন কৌশলে সেবাপ্রার্থীদের ঘোরানো হয়। পরে তশিলদারের নির্ধারিত ব্যক্তিদের মাধ্যমে অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে টাকা আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।
 
রাজানগর ইউনিয়নের বাসিন্দা মো. হাবুল হোসেন জানান, তাঁর একটি নামজারি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে ভূমি অফিসে গেলে তাঁর কাছে প্রথমে ১০ হাজার টাকা দাবি করা হয়। নামজারিটি গুরুত্বপূর্ণ হওয়ায় বাধ্য হয়ে তিনি ৭ হাজার টাকা দেন। পরে নামজারিটি দ্রুত করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে আরও ১০ হাজার টাকা নেওয়া হয়।
 
আরেকজন হাবুল হোসেন বলেন, সরকার নির্ধারিত ফি দিয়ে রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে কোনো সেবা পাওয়া যায় না। নামজারির জন্য সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা হলেও সেখানে নামজারি করতে ১২ হাজার টাকার কমে কাজ হয় না। বরং এর চেয়েও বেশি টাকা নেওয়া হয়।
 
স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে সাধারণ সেবাপ্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন।
 
অভিযোগের বিষয়ে তশিলদার বুলবুল হোসেন মোল্লা বলেন, আমি কারও কাছ থেকে কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় করিনি। যে ব্যক্তি আপনার কাছে অভিযোগ করেছেন, তাঁকে আমার কাছে নিয়ে আসুন।
 
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না রাজানগর ভূমি অফিসে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না রাজানগর ভূমি অফিসে

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রাজানগর ইউনিয়ন ভূমি অফিসের তশিলদার (নায়েব) বুলবুল হোসেন মোল্লার বিরুদ্ধে। নামজারি ও বিভিন্ন ভূমিসেবা নিতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সেবাপ্রার্থীরা। টাকা দিতে না চাইলে নানা অজুহাতে সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
 
সরেজমিনে রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব অভিযোগের কথা জানা যায়।
 
স্থানীয়দের দাবি, তশিলদার বুলবুল হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছেন। জরুরি কোনো কাজ দ্রুত সমাধানের জন্য গেলেও অতিরিক্ত টাকা দিতে হয়। দাবি করা টাকা দিতে রাজি না হলে বিভিন্ন কৌশলে সেবাপ্রার্থীদের ঘোরানো হয়। পরে তশিলদারের নির্ধারিত ব্যক্তিদের মাধ্যমে অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে টাকা আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।
 
রাজানগর ইউনিয়নের বাসিন্দা মো. হাবুল হোসেন জানান, তাঁর একটি নামজারি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে ভূমি অফিসে গেলে তাঁর কাছে প্রথমে ১০ হাজার টাকা দাবি করা হয়। নামজারিটি গুরুত্বপূর্ণ হওয়ায় বাধ্য হয়ে তিনি ৭ হাজার টাকা দেন। পরে নামজারিটি দ্রুত করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে আরও ১০ হাজার টাকা নেওয়া হয়।
 
আরেকজন হাবুল হোসেন বলেন, সরকার নির্ধারিত ফি দিয়ে রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে কোনো সেবা পাওয়া যায় না। নামজারির জন্য সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা হলেও সেখানে নামজারি করতে ১২ হাজার টাকার কমে কাজ হয় না। বরং এর চেয়েও বেশি টাকা নেওয়া হয়।
 
স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে সাধারণ সেবাপ্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন।
 
অভিযোগের বিষয়ে তশিলদার বুলবুল হোসেন মোল্লা বলেন, আমি কারও কাছ থেকে কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় করিনি। যে ব্যক্তি আপনার কাছে অভিযোগ করেছেন, তাঁকে আমার কাছে নিয়ে আসুন।
 
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত