আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সাংবাদিককে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিলো প্রতিপক্ষের লোকজন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জোর করে সাংবাদিক পরিবারের জমি দখলে নিতে জাগো নিউজ-২৪.কম এর সাংবাদিক মো. সাইফুল ইসলামকে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিয়েছে তাঁর প্রতিপক্ষের লোকজন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মাঝের চর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
আহত মো. সাইফুল ইসলাম (৩০) জাগো নিউজ-২৪.কম এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, সিরাজদীখান উপজেলার মাঝের চর ইছামতি নদীর তীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক মো. সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। লোহার রড, দা ও বাঁশ দিয়ে হামলায় তিনি গুরুতর আহত হন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের নানা বাড়ি বালুচর ইউনিয়নের চৌদ্দগ্রাম এলাকায়। ওই এলাকায় তাঁর মায়ের ওয়ারিশ সূত্রে  জমিজমার মালিক হন তিনি। ওই জমিগুলো দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি, ইসলাম, ফারুকরা দলবল নিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছিলো। সাংবাদিক সাইফুলরা জমিতে গেলেই দলবল নিয়ে মারতে আসতো ইয়াকুবরা। এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলা করেন সাইফুলরা। পরবর্তীতে আদালত সাইফুলদের জায়গা বুঝিয়ে দেয়। বুধবার দুপুরে সাইফুলরা তাদের জমিতে চাষাবাদ 
করতে যান। সে সময় মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি, ইসলাম ও ফারুকরা দলবল নিয়ে
সাইফুলদের উপর হামলা করে। এক পর্যায়ে সাইফুলকে পেটাতে পেটাতে পাশ্ববর্তী ইছামতী নদীতে ফেলে দেয়। এবং জমি চাষের কাজে ব্যবহত ট্র্যাকটর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে রেফার করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন, সাইফুল নামের এক রোগী মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো.আতাউল করিম সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বলেন,আহত সাংবাদিক সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় তিনটি সেলাই করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
 
ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো.মেনহাজুল আলম। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
 
এরআগে গত ৪ ডিসেম্বর একই জমি চাষ করতে গেলে ইয়াকুব, ইউনুস, রাব্বি, ইসলাম ও ফারুকরা হামলা করে আহত সাংবাদিক সাইফুল ইসলামের খালা,খালাতো ভাইসহ ৬ জনকে পিটিয়ে আহত করে। সে ঘটনায় ওই পক্ষের বিরুদ্ধে মামলা হলেও  পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাংবাদিককে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিলো প্রতিপক্ষের লোকজন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাংবাদিককে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিলো প্রতিপক্ষের লোকজন

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত