মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও চলচ্চিত্র প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। গতকাল সোমবার ভোরে তিনি পরলোকগমন করেছেন। ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বেলা ১১ টার দিকে রাজধানীর ঢাকা রাজারবাগ এলাকার বরদেশ্বরী কালী মন্দির মহা শ্মাশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের আনন্দময়ীপাড়া গ্রামের তার বাড়ি।
পারিবারিক তথ্য সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ঢাকার ধানমন্ডিস্থ বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ বছর জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার কারণে পরিবার থেকেও তাকে আর রাজনীতিতে আসতে দেওয়া হয়নি। ফলে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখেন।
উল্লেখ্য, সুকুমার রঞ্জন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিজস্ব সিনেমা হল ছাড়াও তার ‘ফিল্ম হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান ছিল। এছাড়া তার মালিকানাধীন ওষুধ কোম্পানিও রয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

মতামত