আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সাভারের ছয় হত্যাকাণ্ডের নায়ক লৌহজংয়ের সবুজ

সাভারে ঘটে যাওয়া আলোচিত ছয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যুবকের প্রকৃত পরিচয় পাওয়া গেছে। তার নাম সবুজ শেখ (৩৫)। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের পান্না শেখ ও মমতাজ বেগমের দ্বিতীয় সন্তান। এলাকায় তিনি একজন পরিচিত ছিনতাইকারী ও চোর হিসেবে পরিচিত হলেও পরিবারের দাবি, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন।
জানা যায়, নিজ গ্রামে ও আশপাশে ছিনতাই আর চুরি করাই ছিল সবুজের প্রধান কাজ। আর চুরি-ছিনতাই করেই গ্রাম ছেড়ে পালিয়ে থাকত সে। আবার কয়েকমাস আত্মগোপনে থেকে পুনরায় গ্রামে ফিরত। সর্বশেষ এক মাস আগেও সবুজ শেখ গ্রামের বাড়িতে আসে। সে সময় দুইদিন থাকার পর আবার বাড়ি ছাড়ে। গ্রামবাসী সবুজের পরিবার নিয়েও রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন। পরিবারটি প্রতিবেশিদের সঙ্গে মেলামেশা করেন না। শুক্রবার জুমাসহ কোনো নামাজই আদায় করেন না।
গতকাল মঙ্গলবার দুপুরে মৌছামান্দ্রা গ্রাম ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা হলে সাভারের আলোচিত ছয় হত্যাকান্ডের নায়ক সবুজ সম্পর্কে এসব তথ্য পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, চারপাশে কাপড়ের প্রাচীরে ঘেরা বাড়ির ভেতরে বসবাসের জন্য একটি চৌচালা টিনের ঘর ও আরেকটি রান্না ঘর ছাড়া চোখে পড়ার মতো তেমন কোনো স্থাপনা নেই। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সবুজের ৪ বোনের মধ্যে ৩ বোনোর বিয়ে হয়ে গেছে। এক বোন এখনও অবিবাহিত। তিন ভাইয়ের মধ্যে সবুজের অনুজ তথা মেজো ভাই ঢাকায় রংয়ের কাজ ও ছোট ভাই অটোরিকশা চালায়।
গ্রামবাসী অভিযোগ করেন, সবুজ ছিনতাই, অটোরিকশা ও সাইকেল চুরির মতো বিভিন্ন ধরনের চুরি করে বেড়াতো নিজ গ্রামসহ আশপাশের গ্রামে। কিছুদিন গ্রামে অবস্থান নিয়ে চুরি-ছিনতাই করতো। এরপর গ্রাম ছেড়ে পালাত। কয়েক মাস গ্রামের বাইরে থাকার পর আবার ফিরে একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ত। হলদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল খান বলেন, সবুজ এলাকায় খুব একটা থাকে না। মাঝেমধ্যে বাড়িতে এসে দুই-এক দিন থেকে আবার চলে যায়। মাদক সেবন ও চুরির সঙ্গে জড়িত থাকার কারণে প্রতিবেশির সঙ্গে তাদের সম্পর্ক ভালো না। সর্বশেষ গ্রাম ছেড়ে দেওয়ার আগে একটি অটোরিকশা চুরি করতে গেলে চালকের হাতে ধরা পড়ে যায়। সে সময় সবুজ ওই অটোরিকশা চালক মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
তবে সবুজের ছোট ভাই রায়হান শেখ বলেন, ভাই হিসেবে সবুজের সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। তবে তার মানসিক সমস্যা ছিল এবং সে একা একা কথা বলত। বিষয়টিকে আমরা গুরুত্ব দেইনি। আমার পরিবার গ্রামে থাকে এবং আমি ঢাকায় বসবাস করি। সোমবার সাভারে সবুজ মানুষ খুন করছে এমন নিউজ দেখে আমি বাড়ি আসি। আমার ভাইয়ের সাথে আমার প্রায় কয়েক বছর ধরে কোনো যোগাযোগ নেই।
সবুজের মা মমতাজ বেগম বলেন, সবুজ ছোটবেলা থেকে এমন ছিল না। তবে গত কয়েক বছর ধরে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। তখন থেকেই তার মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের মনে হয়েছে। তিনি জানান, সবুজ একা একা কথা বলে, গালিগালাজ করে এবং কখন কোথায় যায় বা কী করে তা পরিবার জানে না। প্রায় এক বছর আগে সে একটি মেয়েকে নিয়ে বাড়িতে আসে এবং তাকে স্ত্রী বলে পরিচয় দেয়। মেয়েটিকেও মানসিকভাবে অসুস্থ মনে হয়েছিল বলে তিনি জানান।
মমতাজ বেগম আরও বলেন, আমি নিজে ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি। তিন মেয়ের বিয়ে হয়েছে, এক মেয়ের বিয়ে হয়নি। মধ্যম ছেলে রঙের কাজ করে এবং ছোট ছেলে অটোরিকশা চালায়। সবুজের মানসিক সমস্যার কারণে তাকে নিয়ে পরিবার তেমন কিছু বলতে বা করতে পারে না। সবুজের চুরি ও ছিনতাই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে তিনি কিছু বলতে পারি না। সবুজ মানসিকভাবে অসুস্থ এবং কখন কী করে, আমি নিজেও জানি না। সাভারের হত্যাকান্ডের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছোট ছেলে থেকে বিষয়টি শুনেছি। তবে কীভাবে কী ঘটেছে, সে বিষয়ে জানি না। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সবুজের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি মাঝে মাঝে বাড়িতে এসে দুই-এক দিন অবস্থান করে আবার চলে যান।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাভারের ছয় হত্যাকাণ্ডের নায়ক লৌহজংয়ের সবুজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাভারের ছয় হত্যাকাণ্ডের নায়ক লৌহজংয়ের সবুজ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত