বাংলাদেশ সিএনজি অটো রিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে আয়োজিত এ সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে একে একে অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন। পরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধান ও বিশেষ অতিথিসহ আগত অতিথিদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি অটো রিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। প্রধান বক্তা হিসাবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান কাজী বিপ্লব।
কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন নবঘোষিত জেলা কমিটি ঘোষণা করেন। এসময় জেলা কমিটির সভাপতি হিসেবে মো. আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আশিফুল ইসলাম অভিসহ ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির জেলার সভাপতি মো. আব্দুল ওয়াহিদ এবং সঞ্চালনা করেন নব নির্বাচিত কমিটির জেলার সাধারণ সম্পাদক আশিফুল ইসলাম অভি। এসময় বক্তারা রাস্তা ঘাটে যানযট, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিকনির্দেশনাও তুলে ধরা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৫

মতামত