আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিটার চর তুমি কার—লৌহজং, জাজিরা নাকি চাঁদপুরের?

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার মধ্যেও জমজমাট মাছের হাট, প্রতিদিন কোটি টাকার বেচাকেনার অভিযোগ
 
মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীর ছিটার চরে থেমে নেই ইলিশ মাছের বেচাকেনা। নিষেধাজ্ঞার মধ্যেই সেখানে প্রতিদিন বসছে ইলিশের হাট। স্থানীয় সূত্রের দাবি, এ হাটে প্রতিদিন প্রায় এক থেকে দেড় কোটি টাকার ইলিশ মাছ কেনাবেচা হচ্ছে। অথচ কোস্ট গার্ড, পুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না অবৈধ এ বাণিজ্য।
ছিটার চর লৌহজং, শরীয়তপুরের জাজিরা নাকি চাঁদপুরের—এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। চরটির অবস্থান ও প্রশাসনিক সীমানা নিয়ে জনমনে কৌতূহল থাকলেও মা ইলিশ রক্ষার চলমান কার্যক্রমে এর গুরুত্ব এখন নতুন করে আলোচনায় এসেছে।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশ ধরা ও বাজারজাতকরণ বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
কিন্তু অভিযোগ উঠেছে, সিটার চরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই ইলিশের হাট বসছে। সেখানে বিপুল পরিমাণ ইলিশ কেনাবেচা হলে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিচারে আহরণ করা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রজননচক্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অভিযান সত্ত্বেও কীভাবে সেখানে প্রতিদিন এত বড় মাছের হাট পরিচালিত হচ্ছে? কারা এ বাণিজ্যের সঙ্গে জড়িত, কোথা থেকে মাছ আসছে এবং কীভাবে পরিবহন ও বিক্রি হচ্ছে—এসব বিষয় খতিয়ে দেখা জরুরি।
স্থানীয় সচেতন মহলের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; সিটার চরের প্রকৃত প্রশাসনিক সীমানা নির্ধারণ, মাছের হাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদীপথে নজরদারি বাড়িয়ে নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে।
সিটার চর কার—এ প্রশ্নের পাশাপাশি এখন বড় প্রশ্ন, মা ইলিশ রক্ষার সরকারি নিষেধাজ্ঞা সেখানে কার্যকর হচ্ছে না কেন? ইলিশের প্রজনন মৌসুমে এমন বাণিজ্য চলতে থাকলে সরকারের সংরক্ষণ উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাছ বেচা কেনা।মাছ কিনতে আসা কয়েকজনের সাথে আলাপ করে জানা যায় মাছের দাম বাড়তি তবুও মাছ কিনতে এসেছেন তারা কারণ হিসেবে বলেন এখন পদ্মা নদীর টাটকা মাছ পাওয়া যায় দাম বেশি হলেও সমস্যা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বলেন নিষেধাজ্ঞা অমান্য করেও মাছ ধরতে পদ্মা নদীতে নামি প্রতিটি নৌকায় দাদন হিসেবে তিন হাজার টাকা করে দেই। পা থেকে ছয় জন ব্যক্তি এই টাকা নেয়। পুলিশের কিছু লোকও প্রতিদিন চাঁদা নেয়।
সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং সিটার চরের ইলিশের হাট বন্ধে সমন্বিত অভিযান এখন সময়ের দাবি।
 লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন সিটার চরের সিমানা জটিলতা রয়েছে তাঁর পরও প্রতিদিন মৎস্য বিভাগ ও প্রশাসন নিয়ে অভিযান চালাচ্ছি।তিন থানা একত্রে অভিযান করতে পারলে আরো ভালো হতো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিটার চর তুমি কার—লৌহজং, জাজিরা নাকি চাঁদপুরের?
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিটার চর তুমি কার—লৌহজং, জাজিরা নাকি চাঁদপুরের?

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত