আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদিখানে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

নারীর ক্ষমতায়ন এবং শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সিরাজদিখান উপজেলার নিমতলায় জেমস গ্রিল রেস্টুরেন্টের মিলনায়তনে ওয়েভের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভের কো-অর্ডিনেটর শীলা আক্তার। সভা পরিচালনা করেন সংগঠনটির কো-কো-অর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস ধীরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শাহ আলম ও মো. গিয়াসউদ্দিন, পিএফজি কো-অর্ডিনেটর রত্না হাওলাদার, জনপ্রতিনিধি নয়ন রোজারিও এবং সাংবাদিক নেতা হামিদুর রহমান লিংকন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য। এ সময় ওয়েভ, পিএফজি ও ওয়াইপিএজির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুর ওপর প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে। এ নির্যাতন থেকে নারীদের রক্ষা করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে মানবসভ্যতা হুমকির মুখে পড়বে।
 
বক্তারা আরও বলেন, শ্রমবাজারে নারীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদিখানে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
 
নারীর ক্ষমতায়ন এবং শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সিরাজদিখান উপজেলার নিমতলায় জেমস গ্রিল রেস্টুরেন্টের মিলনায়তনে ওয়েভের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভের কো-অর্ডিনেটর শীলা আক্তার। সভা পরিচালনা করেন সংগঠনটির কো-কো-অর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস ধীরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শাহ আলম ও মো. গিয়াসউদ্দিন, পিএফজি কো-অর্ডিনেটর রত্না হাওলাদার, জনপ্রতিনিধি নয়ন রোজারিও এবং সাংবাদিক নেতা হামিদুর রহমান লিংকন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য। এ সময় ওয়েভ, পিএফজি ও ওয়াইপিএজির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুর ওপর প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে। এ নির্যাতন থেকে নারীদের রক্ষা করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে মানবসভ্যতা হুমকির মুখে পড়বে।
 
বক্তারা আরও বলেন, শ্রমবাজারে নারীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত