মুন্সীগঞ্জের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬মে) বিকেলে উপজেলার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছির উদ্দীন। সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, দপ্তর সম্পাদক মোরসালিন রহমান, সদস্য আল রাফি, কোরবান আলী, রানা, শাওন প্রমুখ।
সভায় সংগঠনের বিগত কার্যক্রম, প্রকাশিত সংবাদ, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতামত