মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. সুজন হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস ইনস্টল থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের স্কুল ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পরে সুজন হোসেনের ব্যবহৃত ‘টেকনো সিএম৬’ মডেলের মোবাইল ফোনটি পরীক্ষা করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার অ্যাপসসহ এক যুবককে আটক করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। এলাকায় জুয়া ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মতামত