মুন্সিগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমি ভরাট ও বালু উত্তোলনের অপরাধে একটি ড্রেজার ধ্বংস এবং বালু পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।
গতকার বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে রাজদিয়া গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। একই সঙ্গে ওই বালু দিয়ে ফসলি জমি ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ধ্বংস করা হয়। পাশাপাশি বালু সরবরাহের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ নষ্ট করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, পরিবেশ জনস্বার্থ ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বেআইনিভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মতামত