মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে জমি ভরাট ও শ্রেণি পরিবর্তনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মেহেদী হাসান (৩৫)।
গতকাল রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে অননুমোদিতভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত এলাকাবাসীকে জমির শ্রেণি পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত