মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদীখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ কিশোরীর নাম সাবিনা আক্তার (১৫)। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকার বাসিন্দা এবং সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম মো. শাহজাহান শেখ এবং মাতার নাম লিজা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উত্তর তাজপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরীর উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং শারীরিক গঠন স্বাভাবিক।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদীখান থানায় জিডি নং-১১৮৮ করা হয়েছে বলে জানা গেছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে এবং তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।
মতামত