মুন্সীগঞ্জের সিরাজদীখানে শতাধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বয়রাগাদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিলু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হাজী আবুল হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, বালুচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মহাসিন মোল্লা, সদস্য মো. আল আমিন, বালুচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ হোসেন, সিরাজদীখান উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম।
বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নানের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কুদ্দুস আলী টিপু ও জাহাঙ্গীর আলম জাহিদ, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাঈম, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক শেখ এবং মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
শীতবস্ত্র বিতরণে প্রবাস থেকে আর্থিক সহযোগিতা করেন মো. মাসুম খান, মো. কামাল হোসেন, ব্রুনেই প্রবাসী মো. আওলাদ হোসেন চৌধুরী, মো. সিকিম আলী, মো. রমজান আলী, মো. সানাউল্লাহ, ইকবাল হোসেন, মো. জাহাঙ্গীর চৌধুরী, মো. সোহেল হোসেন, মো. আমান চৌধুরী, মো. মাসুম গাজী, মো. জাকির হোসেন, নুর হোসেন, মো. ইন্নামিন, মো. মুরাদ হোসেন, মো. মারুফ হোসেন, মো. রতন খান, ফয়সাল আহমেদ ও মো. মাহি গাজীসহ আরও অনেকে।
মতামত