মুন্সীগঞ্জের সিরাজদীখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আবিরপাড়া গ্রামের মো. আয়নাল হক (৪০), মালখানগর গ্রামের মুক্তা আক্তার (৩৫), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সানজিদা আক্তার সুমাইয়া (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সায়মা আক্তার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আবিরপাড়া গ্রামের মিরাজ শিকদারের পাঁচতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিন নারীর বর্তমান ঠিকানা উপজেলার দানিয়াপাড়া এলাকায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত